1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ, ববি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, বিকাল ৩:৪১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে দিনব্যাপী নৌকা ভ্রমণের আয়োজন করেছে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেরিন একাডেমি-সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া এই আয়োজনে খেলাধুলা, লটারি ও পুরস্কার বিতরণীসহ নানা আনন্দঘন কার্যক্রম সম্পন্ন হয়।

নৌকা ভ্রমণটি তালতলী নামক স্থানে পৌঁছালে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের মোরগ লড়াই ও বালতিতে বল নিক্ষেপ এবং মেয়েদের বালিশ খেলা ও বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি জনি ইসলাম, সাবেক সভাপতি মেহতাব হাসান, মো. জাহাঙ্গীর আলম এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আল হাসান তৌফিকসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌকা ভ্রমণের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমিতির সাবেক সভাপতি মেহতাব হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের কোনো বিকল্প নেই। আমি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

আয়োজন সম্পর্কে নবীন শিক্ষার্থী মো. জিসান হাসান বলেন, “এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। সিনিয়রদের সঙ্গে পরিচিত হতে পেরে আমরা আনন্দিত।”

দিনব্যাপী এই আয়োজনে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও সম্প্রীতির বন্ধন তৈরি হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নদীর পাড়ে ফিরে আসার মধ্য দিয়ে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar