1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১০ অক্টোবর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর এই প্রতিযোগী ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।

পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার শেষ হয়। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হিরার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা।

প্রতিযোগিতায় একই নম্বর পেয়ে এ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। এছাড়া ৯৬.৩৩ নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন স্বাগতিক মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি।

অন্যান্য বিভাগে বিজয়ীরা

নারীদের তিলাওয়াত বিভাগে ৯১.৮৩ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা। এ বিভাগে সিঙ্গাপুরের আতিকাহ বিনতে সুহাইমি ৯১ নম্বর পেয়ে দ্বিতীয় এবং ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শায়জানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি ৯০.৮৩ নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন।

পুরুষদের তিলাওয়াত বিভাগে ৯৪.৬৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান। এছাড়া মালয়েশিয়ার সিক হাসনুল তাকিয়ুদ্দিন সিক সাজালি ৯২.৯৯ নম্বর নিয়ে দ্বিতীয় এবং বেলজিয়ামের ব্রাহিম বুগালাব ৯২.১৭ নম্বর নিয়ে তৃতীয় হয়েছেন। নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু ৯৬.১৭ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১৯৮২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি হাফেজ বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ৪৩টি প্রথম স্থান অর্জন করেছেন। ১৯৮২ সালে লিবিয়ায় কারি আবদুল হকের হাত ধরে এই সাফল্যের যাত্রা শুরু হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে তাজবিদ, ওয়াকফ-ইবতিদা, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar