1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।   বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী নবীনগরে ড্রাগন চাষে সম্ভাবনা, ৩৫ লাখ টাকা আয়ের স্বপ্ন আলী আজ্জমের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ টঙ্গীর গাজীপুরায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান

বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম সরদার নামে এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম সরদার উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘারপাড়া থানা পুলিশের একটি দল দোহাকুলা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায়। এ সময় মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইউপি সদস্য মনিরুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar