1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, ট্রাম্পের বাসভবনের কাছে নিহত ৯ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের রুকাইয়া ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব: রাহুলকে হিমন্ত বিশ্বশর্মা ফেলে দেওয়া আমের আঁটিতেই সম্ভাবনা, কী বলছে আয়ুর্বেদ ও বিজ্ঞান? ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, ট্রাম্পের বাসভবনের কাছে নিহত ৯ সংকটময় মুহূর্তে রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির মরমী সাধক দুর্বিন শাহের ১০৫তম জন্মবার্ষিকী আজ শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, ট্রাম্পের বাসভবনের কাছে নিহত ৯

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (২ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি ব্যবসায়িক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা নয়জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে নিচে নেমে আসে এবং আবাসিক সড়কে আছড়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি খাড়াভাবে মাটির দিকে নেমে এসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে সড়কে বড় গর্ত, আগুনের চিহ্ন এবং উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস বলেন, “ভিডিওটি দেখলে শিউরে উঠতে হয়। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।”

দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড় ছিল। উড়োজাহাজটিতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গভর্নর জানান, মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছের একটি মোবাইল হোম পার্ক থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তদন্তে সহায়তার জন্য এফএএর একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ ঘটনাটিকে ‘গণহতাহতের জরুরি পরিস্থিতি’ ঘোষণা করেছে।

দুর্ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার-আ-লাগোতে ছিলেন। তবে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা আগেই তিনি এয়ার ফোর্স ওয়ানে করে ওই এলাকা ত্যাগ করেন। পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনাকবলিত সড়কটি পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar