1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব: রাহুলকে হিমন্ত বিশ্বশর্মা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের রুকাইয়া ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব: রাহুলকে হিমন্ত বিশ্বশর্মা ফেলে দেওয়া আমের আঁটিতেই সম্ভাবনা, কী বলছে আয়ুর্বেদ ও বিজ্ঞান? ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, ট্রাম্পের বাসভবনের কাছে নিহত ৯ সংকটময় মুহূর্তে রোগীকে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির মরমী সাধক দুর্বিন শাহের ১০৫তম জন্মবার্ষিকী আজ শ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব: রাহুলকে হিমন্ত বিশ্বশর্মা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (২ নভেম্বর) ২০২৬, রাত ৮টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রোববার (১ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাহুলকে উদ্দেশ করে এ মন্তব্য করেন। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে হিমন্ত বলেন, অসমে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব।

অনুপ্রবেশ ইস্যুতে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন। তিনি রাহুলকে আসামে আসার আমন্ত্রণ জানিয়ে আরও বলেন, তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিলে রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।

কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেন, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে। ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রের (ইভিএম) মাধ্যমে সরকার বদলান। কংগ্রেস শুধু ইভিএম নয়, ব্যালট পেপারেও পরাজিত হচ্ছে।

এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন তিনি। রাহুলের সেই বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar