1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় চার দলীয় ফুটবল খেলায় বাউলিয়া চ্যাম্পিয়ন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বাঘারপাড়ায় চার দলীয় ফুটবল খেলায় বাউলিয়া চ্যাম্পিয়ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৩৩ জন খবরটি পড়েছেন


যশোরের বাঘারপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় বাউলিয়া ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার বিকালে এগারোখানের গোচর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। যশোরের উপশহর ফুটবল একাডেমি ও মাগুরার বাউলিয়া ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় বাউলিয়া একাদশ ২-১ গোলে উপশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে।

বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন ফাইনাল খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুরে দেন স্বাস্থ্য অধিদপ্তরের অবঃ সহকারি পরিচালক ডা: সঞ্জয় কুমার পাঠক।

এসময় উপস্থিত ছিলেন খুলনা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ডেন্টাল সার্জন আশীষ কুমার বিশ্বাস, বিটিসিএল নড়াইল শাখার এসিসটেন্ট ম্যানেজার পল্লবী ঘোষ, ইউপি সদস্য আশীষ কুমার বিশ্বাস, সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক সুভাষ ঘোষাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিথিকা বিশ্বাস।
স্থানীয় থ্রী-স্টার (বাকড়ী, দোগাছি ও ঘোড়ানাছ ) ক্লাব আয়োজিত এ খেলা শুরু হয় ১১ অক্টেবার। উদ্বোধনী দিনে উপশহর ফুটবল একাডেমি নড়াইলের মালিডাঙ্গা ফুটবল একাদশকে এবং ১৩ অক্টোবার বাউলিয়া ফুটবল একাদশ আয়োজক থ্রী স্টার ক্লাবকে হারিয়ে (টাইব্রেকার ৪-২) ফাইনালে ওঠে।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাউলিয়া ফুটবল একাদশের মোঃ টোফেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar