1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্টঃ উত্তরার মাইলস্টোন কলেজে গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায় ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বশির উদ্দিন। টঙ্গীতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
 
দোয়া মাহফিলে বক্তৃতাকালে হাসান উদ্দিন সরকার বলেন, ‌‌‘আমি বহু প্রতিকূলতা মোকাবিলা করে রাজনীতি করছি। আমার ভাই নুরুল ইসলাম সরকার রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় কারাবন্দি। আমরা আশা করি তিনি শিগগিরই মুক্তি পাবেন।’

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি আরও বলেন, ‘দলের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। যারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আহত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের দ্রুত সুস্থতা কামনা করছি। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই দুর্ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।’
 
মাহফিলে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল, টঙ্গী পাইলট স্কুলের এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী অংশ নেন। বক্তারা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar