1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিস্তব্ধ মাইলস্টোন ক্যাম্পাসে এখন শুধুই বিষাদের ছায়া - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নিস্তব্ধ মাইলস্টোন ক্যাম্পাসে এখন শুধুই বিষাদের ছায়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও ক্ষতবিক্ষত পড়ে আছে ধ্বংস হয়ে যাওয়া অংশ। সেদিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা বলছে, ক্যাম্পাসের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমান দেখতে উচ্ছ্বাসে ফেটে পড়ত যেসব শিক্ষার্থী, তাদেরই এখন ভয়ে বুক কেঁপে ওঠে বিমানের শব্দে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৩ জুলাই) সরেজমিন দেখা যায়, নিস্তব্ধ নীরবতায় বিবর্ণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুদিন আগেও যে ক্যাম্পাস ছিল কচিকাঁচাদের কোলাহলে মুখরিত, সেই প্রাঙ্গণে এখন কেবলই বিষাদের ছায়া। কত চেনা মুখ হারিয়ে গেছে কোনো এক অচেনা পথে। যেখানে বন্ধুদের সঙ্গে আর আড্ডা হবে না, একসঙ্গে খাওয়া হবে না টিফিন, জমানো গল্পগুলোও রয়ে যাবে মনের গহিনে। এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্ক কীভাবে মেলাবে কোমল হৃদয়গুলো।

একটা সময় যে ক্যাম্পাসের আনন্দের গল্পগুলো ছিল গর্বের, আজ তা শুধুই বিষাদের। যে বিমানের শব্দে আকাশের দিকে তাকিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ত, আজ সে শব্দ কেবলই ভয়ের।

আবারও হয়তো ফিরবে কচি প্রাণেরা এই প্রাঙ্গণে, দেয়ালজুড়ে খেলে উঠবে রং-তুলি, হেসে উঠবে ফুলেরা। কিন্তু যেই ক্ষত তৈরি হলো মাইলস্টোন স্কুল ক্যাম্পাসজুড়ে, কী করে মিটবে সে শূন্যতা?
 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar