1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ১ টার দিকে রামুর রশিদনগর এলাকার রেল ক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, এতে চালক হাবিব উল্লাহ (৫০), অটোরিকশার যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), রেনু আরার তিন বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে আশেক উল্লাহ ও আতা উল্লাহ নিহত হন।

রামুর রশিদনগরের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিং পেরিয়ে রেল লাইনের উপর অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। পরে যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। তিনি বলেন, ট্রেনের সামনের অংশ অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে নিহতদের দেহ ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে।

রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন জানান, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সাথে এই দুর্ঘটনা ঘটে। সেটি গন্তব্যে চলে গেছে। কিন্তু রামুর পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে রেখেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়া হবে বলে দেয়া আশ্বাসের পর ট্রেনটি ছেড়ে দেয়া হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।কক্সবাজার পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, মরদেহ গুলো উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar