1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

‎হবিগঞ্জের শেরপুর–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের কনকপুর এলাকায় বেপরোয়া গতির একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মো. আল আমিন (২৫) নিহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে।

জানা যায়, আল আমিন শেরপুর থেকে সিএনজি অটোরিকশায় মৌলভীবাজার যাচ্ছিলেন। কনকপুর বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ–সিলেট বিরতিহীন এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী বাস সিএনজিটিকে মুখোমুখি চাপা দেয়। সংঘর্ষের মাত্রাতিরিক্ত ধাক্কায় ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

‎দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে স্থানীয়রা প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।‎‎খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। ‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটিতে অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত ওভারটেক ও বাসচালকদের অসচেতনতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা উন্নয়নে হাইওয়ে পুলিশের নিয়মিত তদারকি চাহিদা জানিয়েছেন।‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar