1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝালকাঠিতে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ঝালকাঠিতে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাতভর পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম।

ডিবির প্রথম অভিযান পরিচালিত হয় ২৬ জুলাই ভোররাত ২টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক কারবারি আবুল বাশার হাওলাদার (৪১)–কে তার বসতবাড়ির সামনে থেকে আটক করে। এ সময় তার হাতে থাকা সাদা রঙের বাজারের ব্যাগে রাখা সবুজ পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক আবুল বাশার হাওলাদার মৃত আব্দুল হক হাওলাদার ও মৃত ছাহেরা বেগমের ছেলে।

প্রথম অভিযানের কিছুক্ষণ পর, একই রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে সাতুরিয়া মিয়াবাড়ি হাইস্কুলের গেটসংলগ্ন পাকা সড়কে ডিবি পুলিশের আরেকটি দল দ্বিতীয় অভিযান পরিচালনা করে। এ সময় মো. ইমরুজ হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তি আটক হন। তার হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগে সবুজ পলিথিন মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটক ইমরুজ হাওলাদার পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা। তিনি মো. রুহুল আমিন ও হেলেনা বেগমের পুত্র।
উভয় অভিযানে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “জেলায় মাদকবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar