1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪১৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজস্ব-বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা ফের শুরু হওয়ার প্রাক্কালে তেহরানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। খবর এএফপি’র। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাণঘাতী অজ্ঞাতনামা বিমান যান (ইউএভি) মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা  হয়ে থাকে।

তারা জানায়, এসব ড্রোন হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরবরাহ করা হয়ে থাকে। আবার ইথিওপিয়ায় এ ড্রোন দেখা যায়। সেখানে সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের তৈরি এ ড্রোন হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ব্যক্তি পর্যায়ে সুনির্দিষ্ট করে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আগাজানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি ইরানের বিপ্লবী গার্ডের ইউভিএ কমান্ডের নেতৃত্বে রয়েছেন।
মার্কিন রাজস্ব-বিভাগ জানায়,  সৌদি আরবের একটি তেল শোধনাগারে চালানো ২০১৯ সালের ড্রোন হামলার পাশাপাশি  ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ২০২১ সালের ২৯ জুলাইয়ে চালানো হামলায় আগাজানির হাত  রয়েছে।এ ড্রোন হামলায় দুই ক্রু নিহত হন।

এদিকে এ নিষেধাজ্ঞার কালো তালিকায় কিমিয়া পার্ট সিভান ও ওজে পাভেজ মাদো নাভার নামের দুই কোম্পানি রয়েছে। তারা বিপ্লবী গার্ডের আর্মড ইউএভি তৈরি করতে সহযোগিতা করে এবং সরঞ্জামাদির যোগান দিয়ে থাকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar