1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে পিতা-পুত্রের ভোট যুদ্ধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পঞ্চগড়ে পিতা-পুত্রের ভোট যুদ্ধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫২৬ জন খবরটি পড়েছেন

আগামী ২৮ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর  ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে এই ইউনিয়নে বাবা ও ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচনে বাবা মোঃ রশিদুল ইসলাম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এবং তার পুত্র মো. রাফসান জানি স্বতন্ত্র প্রার্থী  হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুলের কাছে মনোনয়ন জমা দেন। 

জানা গেছে, রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবা রশিদুল ইসলাম  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পুত্র রাফসান জানি একজন সাধারণ ব্যবসায়ী ।

এদিকে বাবা ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ায় রাধানগড় ইউনিয়নবাসীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ধারণা করছেন মনোনয়ন বাতিলের আশঙ্কায় বাবা ছেলে মনোনয়ন জমা দেন।

বাবা রশিদুল ইসলাম বলেন যথাসময়ে আমার ছেলে মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। এ নিয়ে পরিবারের মাঝে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar