1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ৬ মনোনয়নপত্র বাতিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ায় ৬ মনোনয়নপত্র বাতিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৬৪৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় মনোনয়নপত্র বাছাইয়ে চেয়ারম্যানসহ ৫০৫ জনের প্রার্থীতা বৈধ, বাতিল ৬
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘারপাড়ার ৯ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫৭ জন, সাধারণ সদস্য পদে ৩৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৪ জনসহ মোট ৫০৫ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ের শেষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে ।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৪ ও সাধারণ সদস্য পদে ৩৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম রেজা বাদশা’র দাখিলকৃত মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া দোহাকুলা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে জাহিদুর রহমান, ৫নং ওয়ার্ডের নুরুল হক, ৭নং ওয়ার্ডের মহাসিন রেজার বয়স কম থাকা, বাসুয়াড়ি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপির দায়ে ২নং ওয়ার্ডের গোলাম মোস্তফা ও ৫নং ওয়ার্ডের শহিদুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়।

বাঘারপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, ঋণ খেলাপি ও প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় এক চেয়ারম্যানসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৪ নভেম্বর ছিলো তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ২৮ নভেম্ববর ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar