1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবিরাজের দেয়া চোর ধরার রুটি পড়া খেয়ে অসুস্থ ৮ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কবিরাজের দেয়া চোর ধরার রুটি পড়া খেয়ে অসুস্থ ৮

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মণিরামপুরে চোর শনাক্ত করতে গিয়ে এক কবিরাজের ‘রুটিপড়া’ খেয়ে ৮ অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঐ উপজেলার শ্যামকূড় ইউনিয়নের বাঙ্গালীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বুধবার (১৬ মার্চ) সকালে বাঙ্গালীপুরের শহিদুল মোল্যার মেয়ে রেশমা খাতুনের ঘর থেকে ৯২ হাজার টাকা চুরি হয়। চুরির রহস্য উদ্ধার করতে রেশমা খাতুন সাতক্ষীরার তালা উপজেলার এক কবিরাজের কাছ থেকে ২২টি ‘রুটি পড়া’ আনেন। পরদিন বৃহস্পতিবার রাতে শ্যামকূড় ইউনিয়নের মেম্বার রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম বুলুসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে সন্দেহভাজন ২২ জন নারী-পুরুষকে সেই ‘রুটি পড়া’ খাওয়ানো হয়।

এরপর একে একে রুটি খাওয়া ব্যক্তিদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। গত শুক্রবার ও শনিবার থেকে রুটি খাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের ডায়রিয়া, পেট ব্যথা, বমিসহ নানা রোগ দেখা দেয়।
পর্যায়ে ৮ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারা হলেন- ঐ গ্রামের আলামিনের স্ত্রী লিমা খাতুন, জসিম উদ্দীনের স্ত্রী রেহেনা খাতুন, মোমিন উদ্দীনের স্ত্রী জাহিদা খাতুন, শরীফুলে স্ত্রী রাশিদা বেগম, আনারুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন, ফিরোজের স্ত্রী ঝরনা বেগম, ফজলুর রহমানের ছেলে মাসুদ ও সরোয়ার মোল্যার ছেলে আতিয়ার রহমান।

ইউপি মেম্বার রবিউল ইসলাম রবি জানান, রুটি খাওয়ানোর সময় আমাকে ডাকা হয়েছিল। রুটি খাওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।
এ ঘটনায় ফিরোজ হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মণিরামপুর থানার এএসআই স্বরজিৎ বিশ্বাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar