1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কলেজ শিক্ষককে হাতুড়িপেটার ঘটনায় মামলা, আটক ২ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ায় কলেজ শিক্ষককে হাতুড়িপেটার ঘটনায় মামলা, আটক ২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৫৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের  তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং আইসিটি প্রভাষক মিলন হোসেন কে হাতুড়িপেটার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামি এবং অনয একজন কে আটক করেছে।

বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা  ওসি ( তদন্ত ) মকবুল হোসেন  মঙ্গলবার বিষয় টি নিশ্চিত করে জানান , এর আগে সোমবার রাতে মারপিটের শিকার প্রভাষক মিলন হসেনের স্ত্রী বাঘারপাড়া থানায় ৬ জন কে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন-  প্রধান আসামি মাগুরা জেলার শালিখা উপজেলার ভরতপুর গ্রামের রবিউল শিকদার ও অন্যরা হলেন- সবুজ হোসেন,শাকিল হোসেন, নুর নবি, ইসমেইল হোসেন ও নাজমুল শিকদার। এরা সবাই ভরতপুর গ্রামের বাসিন্দা।

মামলায় বলা হয়েছে,  পারিবারিক কলহকে কেন্দ্র করে অভিযুক্তরা গত সোমবার দুপুরে চিত্রা মডেল কলেজের পাশে গাইদ্ঘাট জামে মসজিদের কাছে তারা মিলন হোসেন কে বেধড়কভাবে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে । মিলন হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে পড়লে আসামীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থীরা এসে মিলন হোসেন কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গ্রেফতারকৃত দুইজন কে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন  জানিয়েছেন। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar