1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৮২ জন খবরটি পড়েছেন

চৌগাছা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় ইউনুছ আলী খান (৫৫) এবং আয়ূব আলী খান (৬০) নামে আপন দুইভাই নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গরপুর গ্রামে টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।  

তারা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আয়ূব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও পুলিশ জানিয়েছেন, শ্রমিক ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সাথে দোকানি মুকুলের কথা কাটাকাটি হয় এবং ইউনুছকে মুকুল, বিল্লাল ও বিপুল মারপিট করে। পরবর্তীতে ইউনুছ খান বাড়িতে যেয়ে তার ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তার প্রতিবাদ করতে গেলে মুকুল তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুছ খান ও তার ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ইউনুছ খান,  আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হয়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হয় মৃত আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন। আহত হয় ছোট ছেলে ইউনুচ আলী এবং নিহত আয়ূবের ছেলে রনি (৩০)। আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে ইউনুচ আলী মারা যায় এবং আসাদুজ্জামান খানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি কে বা কারা বাড়ির ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়েছে। কিন্তু কি কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে একটি সূত্র জানিয়েছে জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar