1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫২৯ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার(৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও জয়ঝাপ, এই দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে এসে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোড়হাট গ্রামে দলপক্ষ তৈরি করা নিয়ে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্রধরে শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বরের সমর্থকদের সঙ্গে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয় গ্রামবাসীর অন্তত ১০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ওসি মারুফ হোসেন বলেন, জয়ঝাপ ও আগুলদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar