1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় মোটরসাইকেল চালকের গলা কাটা লাশ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চৌগাছায় মোটরসাইকেল চালকের গলা কাটা লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

চৌগাছা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলার চৌগাছা মাঠ থেকে ভাড়ায় মোটরসাইকেল চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কাইয়ুম আলী তরফদার (৫৫) যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকাবাসী আজ সকাল ৮ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর-বারীনগরগামী পাকা রাস্তার পাশে জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।

পরে খোঁজ-খবর নিয়ে পুলিশ নিহত ব্যক্তির নাম কাইয়ুম আলী বলে জানতে পারেন। পুলিশ জানান, প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে খুন করা হয়েছে।

নিতের স্ত্রী জানান, ইফতারের পর তিনি বাড়ি হতে পাঁচ শত টাকা নিয়ে গাড়িতে তেল ভরতে যাওয়ার কথা বলে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সর্বশেষ তার জামাই মুন্নার সাথে রাত ১০ টার  দিকে মোবাইলে কথা হয়। সেহরি খেতে উঠে দেখেন তিনি বাড়ি ফেরেননি। পরে সকালে লোক মুখে জানতে পারেন আমার স্বামীকে গলা কাটা অবস্থায় সৈয়দপুর মাঠে পড়ে আছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয় টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে মোটর সাইকেল ছিনতাইকারীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar