1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রামপালে সংখ্যালঘু শীল বংশের বারোয়ারী পুকুর দখল চেষ্টায় পূজা পরিষদের ক্ষোভ প্রকাশ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রামপালে সংখ্যালঘু শীল বংশের বারোয়ারী পুকুর দখল চেষ্টায় পূজা পরিষদের ক্ষোভ প্রকাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৪১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের রামপালে একটি শীল বংশের পৈতৃক বারোয়ারী পুকুর দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী সমর শীল বংশের নিজেদের পৈতৃক পুকুর ও জমি রক্ষার দাবীতে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেছেন যে, উপজেলার উজড়কুড় ইউনিয়নের শিবনগর গ্রামের সমর কুমার শীল গংয়েরা শিবনগর মৌজার জেএল ৫৭, এসএ ১১২ ও ৯১০ নং দাগের ৩১ শতাংশ জমিতে থাকা বারোয়ারী পুকুরটি প্রায় শত বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। বারোয়ারী ওই পুকুর থেকে পানিপান ও নানান কাজে ব্যবহার করে থাকেন। অথচ হটাৎ করে প্রতিবেশী আ. রশিদ শেখ ও বারিক শেখ ওই বারোয়ারী পুকুরটি নিজেদের দাবী করে পুকুরের উত্তর পাড়ের একাংশে জোরপূর্বক ঘিরে ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু করেন। এতে বাঁধা দিলে সমর শীলদের পরিবারের নারীসহ সদস্যদের কয়েক দফা মারপিট করেন আ.রশিদ ও তার সাঙ্গপাঙ্গরা। তর্কিত ওই পুকুর নিয়ে ৭/৮ বার স্থানীয়ভাবে মাপা হয় এবং সীমানা নির্ধারণ করে পিলার গেড়ে দেওয়া হলেও রাতের আঁধারে নির্ধারিত ওই সীমানার পিলার তুলে ফেলেছে তারা। আদালতের ১৪৪ মামলা চলমান থাকলেও ড্রেজার দিয়ে ওই পুকুর টিতে বালু ভরাট করেছেন আ. রশিদরা।

শান্তিপূর্ণ ভোগদখলের জন্য সমর শীলরা খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সুপারিশকৃত একটি আবেদন পত্র বাগেরহাট জেলা প্রশাসক বরাবর দাখিল করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান গত ১৫-১২-২০২১ তারিখ বিষয়টি নিষ্পত্তির জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর বরাবর প্রেরণ করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন দীর্ঘ প্রায় ৪ মাস গত হলেও তারা কোন প্রতিকার পাচ্ছেন না বলে চরম হতাশা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মেপে সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও প্রতিপক্ষ সেটি মানছে না। প্রতিকার চেয়ে আবেদন করার পরে দীর্ঘ সময় পার হওয়ার সুযোগে প্রতিপক্ষ বাগেরহাটের বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার একটি মামলা দায়ের করেছেন। একই মৌজার আলাদা মানচিত্রের দাগ খতিয়ানে বসবাস করলেও সুপরিকল্পিতভাবে শীল বংশের পরিবারদের হয়রানি করতে প্রতিপক্ষ তাদের ভোগদখলীয় খতিয়ান ও দাগ উল্লেখ করে সমর শীলদের বিবাদী করে হয়রানিমূলক বাগেরহাট বিঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। অথচ প্রতিপক্ষ ১৪৪ ধারার মামলা করে আবার তারাই নতুন করে শীল বংশের বারোয়ারী ওই পুকুরটিতে বালি ফেলছে ও কলা কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংখ্যালঘু ওই শীল বংশের মানুষেরা বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের প্রতিনিয়তই হুমকি দেয়া হচ্ছে  বলে দাবী করেন তারা। স্থানীয়ভাবে একাধিকবার মিমাংশা করা হলেও প্রভাবশালী ওই আ. রশিদদের খামখেয়ালীতে সমস্যার কোনো সমাধান মিলছে না।

এ বিষয়ে প্রতিপক্ষের আ. রশিদ ও লিয়াকত শেখের সাথে কথা হলে তারা বলেন, আমরা ওই পুকুরের মধ্যে আমাদের জমি আছে তাই আমরা বালি ফেলেছি। তবে উপজেলা প্রসাশন একাধিকবার বৈধ কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হলেও হাজির না হওয়ার বিষয় জানতে চাইলে সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেন নি তারা।

এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দীন দিপু এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তর্কিত ওই বারান্দায় পুকুরের জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ এর একটি মামলা চলমান রয়েছে। শীল পরিবারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে। তাদের প্রতিপক্ষ রশিদ ও লিয়াকতকে পূর্বে দুইবার ডাকা হলেও তারা অফিসে উপস্থিত হননি। তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar