1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২২২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকা এবং বেশী  দামে পণ্য বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় গরুর  মাংস বিক্রেতা মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা, হারুন শেখ ও হালিম শেখকে ৫ হাজার টাকা করে, খাসির মাংস বিক্রেতা  টিটু মৃধাকে ৩ হাজার টাকা, মুদি ব্যবসায়ী রিপন কাজীকে ৩ হাজার টাকা ও মুরগী ব্যবসায়ী শাওন খানকে ২ হাজার টাকা। সর্বমোট ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযান চলাকালে অতিরিক্ত দাম না রাখার বিষয় ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আলী হাসান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্যপণ্যের মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar