1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় কবর থেকে কঙ্কাল চুরি, রাত ভর পাহারা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় কবর থেকে কঙ্কাল চুরি, রাত ভর পাহারা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩২০ জন খবরটি পড়েছেন

 মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 বাগেরহাটের শরণখোলায় এক দল দুস্কৃতিকারি তিন ব্যক্তির কবর খুঁড়ে মাথাসহ কঙ্কাল চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১২ এপ্রিল (মঙ্গলবার) রাতে উপজেলার উত্তর তাফলবাড়ী গ্রামের মোল্লা বাড়িসহ আরো দু’ বাড়িতে এঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের পরিবার ও এলাকা বাসি সূত্রে জানা যায় , উপজেলার উত্তর তাফলবাড়ী গ্রামের মোল্লা বাড়ির মৃতু লতিফ মোল্লার কবরের পাশ দিয়ে ১২ এপ্রিল রাতে স্থানীয় মুসুল্লিরা তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার সময় লতিফ মোল্লার কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে ওই মৃতু ব্যক্তির ছেলেকে খবর দেয়।পরে মৃতু লতিফ মোল্লার  ছেলে মানিক মোল্লাসহ কয়েক জন কবরে তল্লাশি চালিয়ে মাথা ও হাড় খুঁজে পায়নি।

বিষয়টি এলাকায় জানাজানি হলে ভয় ভীতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা একই গ্রামে করোনা আক্রন্ত হয়ে মৃত্যু হওয়া কাশেম খলিফা ও আ. রব হাওলাদারের কবর খুড়া দেখতে পায়। সেখান থেকে ও দুস্কৃতিকারিরা দু’টি কঙ্কাল চুরি করেছে বলে জানা য়ায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. ছগির ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনার পর স্থানীয়দের নিয়ে গ্রামের সকল কবর স্থানে রাত ভর পাহারার ব্যাবস্থা করা হয়েছে ।

এ ব্যাপারে শরণখোলা অফিসার ইনচার্জ মো,ইকরাম হোসেন বলেন , ঘটনা স্থলে গ্রাম পুলিশ কে পাঠানো হয়েছে তবে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar