1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প কারখানায় শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত অন্তত ৩০ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প কারখানায় শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত অন্তত ৩০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৫২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

।।শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


তৈরি পোশাক শিল্পের রাজধানী খ্যাত সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ-শ্রমিক সহ আহত হয়েছে অন্তত ৩০ জন।

আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানায়, স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা দুপুর ১২ টার দিকে ঈদ বোনাস ও বাড়তি ঈদের ছুটির জন্য উৎপাদন বন্ধ রেখে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা অবরোধ করে রাখে। এসময় শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে উঠতে বললে পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পুলিশ অন্য কোন উপায় না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের উপর রাবার বুলেট, জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় শ্রমিক-পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়। সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়কে চলাচলরত ও কারখানার প্রায় দশটিরও বেশী গাড়ি ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।

বর্তমানে কারখানাটির সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকরা চলে যাওয়ার পর প্রায় এক ঘন্টা পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এঘটনার পরে শুধুমাত্র আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বিডি টেলিগ্রাফ কে বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক।আমরা  তদন্ত করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar