1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহি ছাড়া র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়- মার্কিন রাষ্ট্রদূত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহি ছাড়া র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়- মার্কিন রাষ্ট্রদূত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহি ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজকের পত্রিকা 

তিনি বলেছেন, ‘আমরা এমন একটি র‍্যাব চাই, যারা সন্ত্রাসবাদ প্রতিরোধে যেমন কঠোর থাকবে, তেমনি কঠোর থাকবে মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখতে।’ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলেও উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। নিউজ ২৪ 

পিটার হাস বলেন, ‘র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মানে এই নয় যে, আমরা জোরদার আইন প্রয়োগ বিষয়ে আমাদের এরই মধ্যে স্থাপিত শক্তিশালী নিরাপত্তা সহযোগিতা বাড়াতে পারব না। আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসবাদের দমন, সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবো।’ বাংলানিউজ ২৪ 

রোববার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস রিলেশনস: মুভিং টুয়ার্ডস এনহ্যান্সড কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপ’ শীর্ষক আলোচনার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ প্রমুখ।

মুক্ত আলোচনায় র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে র‍্যাব হেলিকপ্টার ছাড়াও অনেক সরঞ্জাম পেয়েছে। এ ছাড়া অনেক প্রশিক্ষণও পেয়েছে। জবাবদিহি নিশ্চিতে ২০১১ সালে র‍্যাবের সদর দপ্তরে অভ্যন্তরীণ তদন্ত সেলও মার্কিন দূতাবাসের সহযোগিতায় প্রতিষ্ঠা হয়। এগুলোর সহযোগিতায় আমরা জঙ্গিবাদ, মানবপাচার ও মাদক পাচার দমনে সক্ষম হয়েছি। নিরাপদ ‍ও সুরক্ষিত সমাজের জন্য র‍্যাব যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। র‍্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রাখতে চায়।’ ঢাকা পোস্ট 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar