1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন
ইউনিয়ন পরিষদ নির্বাচন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকায় কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার সকালে নির্বাচন ভবনে ঈদ-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে সিইসি বলেন, “যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক—আমাদের দায়িত্ব হচ্ছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া।”

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার এবং আইন অনুযায়ী ন্যায়সংগতভাবে দায়িত্ব পালনের।”

সিইসি আরও বলেন, “আমাদের লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।” তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলেছেন, তারা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান, যা ইসির ওপর আস্থা থাকার প্রতিফলন।

সভায় সিইসি আরও উল্লেখ করেন, নির্বাচনসংক্রান্ত বেশ কিছু কাজ ইতোমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে, আর যেগুলো বাকি আছে তা সম্মিলিতভাবে সম্পন্ন করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar