1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডুমুরিয়ায় সহপাঠিকে খুন,ডোবা থেকে মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

ডুমুরিয়ায় সহপাঠিকে খুন,ডোবা থেকে মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ জন খবরটি পড়েছেন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার ডুমুরিয়ায় প্রেম ঘটিত ব্যাপারে অনিক ঢালী (১৬) নামের কিশোরকে হত্যা করার অভিযোগ উঠেছে।

ডুমুরিয়া থানা পুলিশ মঙ্গলবার (২৬ এপ্রিল ) বিকেলে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া খুটার খাল থেকে ভসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত অনিক ঢালী ওই এলাকার নিত্যানন্দ ঢালীর ছেলে এবং বান্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত অনিক ঢালীর সাথে তারই এক বান্ধবীর প্রেমজ সম্পর্ক চলছিল। যা নিয়ে সহপাঠী রাজু সরকার (১৭) মানতে পারছিল না। বিষয়টি নিয়ে অনিক-রাজুর মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি ও বিবাদ হয়। এক পর্যায়ে গত সোমবার বিকেলে রাজু বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে অনিককে নির্জন স্থানে হিসেবে ধানিবুনিয়া খুটার খালের পাশে নিয়ে যায়। সেখানে ফেলে লাঠি দিয়ে তাকে মারপিট করে খালের পানিতে ফেলে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয়রা খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কণি মিয়া বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত অনিক প্রেমের সম্পর্কের কারণে খুন হয়েছে। নিহতের ঘাড়ের পেছনে ও পিঠে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এঘটনায় তার সহপাঠী রাজু সরকারসহ ঘটনার সাথে সম্পৃক্ত তার প্রেমিকা ও পিয়াল সরকার, নিলয় নামের ৪/৫জনকে থানায় আনা হয়েছে। এছাড়া মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar