1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে হাসপাতালের সামনে থেকে সেবিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাগেরহাটে হাসপাতালের সামনে থেকে সেবিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪১৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাট সদর হাসপাতালের এক জ্যেষ্ঠ সেবিকাকে আহত অবস্থায় হাসপাতালের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, জরুরি বিভাগের সামনের রাস্তা থেকে বুধবার বিকালে নার্স সারাবন তহুরাকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তহুরার বাড়ি জেলার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামে।

অসীম বলেন, ২০১৬ সালে তহুরা তাদের হাসপাতালে সেবিকা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই হাসপাতালের ডরমেটরিতে থাকতেন। মঙ্গলবার রাতে তহুরা হাসপাতালে নাইট শিফটের দায়িত্বে ছিলেন। বুধবার সকাল ৮টায় তিনি ডরমেটরিতে ফিরে যান। এরপর তিনি ডরমেটরি থেকে কখন কোথায় বেরিয়েছিলেন, তা কেউ বলতে পারছে না।

বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তায় তহুরাকে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনায় পাঠিয়ে দেন।

তহুরার শারীরক অবস্থা সঙ্কটাপন্ন; তাকে চিকিৎসকেরা আইসিইউ’তে নিরীড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান অসীম।

তিনি বলেন, “তহুরার তার মুখে, নাকে, কপালে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তিনি কোথায় কিভাবে আহত হয়েছেন বা তাকে কারা কখন হাসপাতালের সামনের রাস্তায় ফেলে রেখে গেছে তা এখনো জানতে পারিনি। তিনি সুস্থ হলে বিষয়টি জানা যাবে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, পুলিশকে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar