1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৯৩ জন খবরটি পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার ডুমুরিয়ায় পৃথক ২’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সাথে গুরুতর আহত হয়েছেন ৪জন। নিহতদের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে প্রাইভেট কার ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে ৬মাস বয়সী শিশু ইব্রাহীম হোসেন রাব্বি মারা গেছে।

নিহত রাব্বির বাবা শরিফুল ইসলাম (২৬) ও মা রাবেয়া বেগম (২০) ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান যোগে বাড়ি ফেরার সময় ডুমুরিয়া কলেজ মোড়ে পৌছালে সাতক্ষীরা গামী প্রাইভেট কার যার নং-খুলনা মেট্রো ঘ ১১-০১৬০ ওই ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু ঘটে এবং গুরুতর অবস্থায় তার মা রাবেয়া’কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবা শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 অপরদিকে এ ঘটনার ১০মিনিট পরেই উপজেলার বরাতিয়া নামক স্থানে বাসের ধাক্কায় রণি বিশ্বাস (৩০) নামের এক মটর সাইকেল আরোহী মারা গেছে। সে নড়াইল জেলার আকোশপাড়া এলাকার নিমাই বিশ্বাসের  ছেলে। প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত রনি  বিশ্বাস ঈদের ছুটিতে উপজেলা শোভনাস্থ শ্বশুর বাড়ি ও বরাতিয়াস্থ মাসিমা ও বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে সে বরাতিয়ার মাসিমার বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর বরাতিয়ার মোড়ে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে ধাক্কায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া জানান, অল্প সময়ের মধ্যে খুলনা-সাতক্ষীরা সড়কের দুইটি স্থানে দুর্ঘটনা হয়েছে। নিহতের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং সুরোতহাল রির্পোটসহ স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar