নাটোর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নাটোরের বড়াইগ্রামে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভাই-বোনসহ ৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
আজ শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টাঙ্গাইলের দেলদুয়ারের ভানু প্রামাণিকের ছেলে আব্দুল জলিল (২৫), নাটোর সদরের পাইকোরদোল গ্রামের শাহজাহান আলীর কলেজ পড়ুয়া ছেলে কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৩), একই গ্রামের আলমগীর হোসেন (৪৮), চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও নাটোর সরকারী এনএস কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান (৪৫), জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোহনা আক্তার মিলি (২৪) এবং মাগুরার মিজানুর রহমান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের গাজী অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৭জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।