1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মামলা প্রত্যাহার করতে বাদিকে আসামিদের হুমকি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে মামলা প্রত্যাহার করতে বাদিকে আসামিদের হুমকি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৪২ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে মারপিটের ঘটনায় করা মামলা প্রত্যাহারে বাদিকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলা তুলে না নিলে বাদির পরিবারকে বাড়িছাড়া করা হবে বলে আসামিরা হুমকি দিচ্ছে।

রোববার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মৃত ক্ষীতিশ মল্লিকের ছেলে মামলার বাদি ধনী মল্লিক ওরফে নিমাই হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদি ধনী মল্লিক ওরফে নিমাই জানান, বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী মৌজায় ৯৩. ২৭ শতক ধানী জমি আমি এবং আমার ভাই জগন্নাথ, বলরাম ও কৃষ্ণ মিলিত ভাবে দুইটি দলিল মূলে ক্রয় করি এবং চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসছি। যার দলিল নং- ৭০১৭/২০, ৬৫৫৭/২১।

চলতি বছরের ২৯ এপ্রিল শুক্রবার সকালে ওই জমির ধান কাটার সময় সিংগাড়ী গ্রামের নিজাম মোল্যার ছেলে আযম মোল্যা ও সবুজ মোল্যা, একই গ্রামের আব্বাস সরদারের ছেলে এরশাদ সরদার ও মিলন সরদার, মৃত জামাল মোল্যার ছেলে নিজাম মোল্যা, মৃত সাহেব আলীর ছেলে আহম্মদ আলী, বিল্লাল মোল্যার ছেলে আনারুল, নিজাম মোল্যার স্ত্রী তাসলিমা বেগম, মৃত ছবেদ মোল্যার ছেলে আফসার মোল্যা এবং ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে শেখ আরিয়ান হোসেনসহ অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহকারে আমাদের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা আমাকেসহ আমার ভাইদের মারপিট করে রক্তাক্ত জখম করে। আমার মা অরুনা মল্লিক এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা ভয়ভীতি ও হত্যার হুমকিসহ ওই জমি থেকে কোন প্রকার ধান কাটা হলে হাত কেটে ফেলা হবে বলে চলে যায়। এ ব্যাপারে গত ২ মে উল্লেখিত হামলাকারীদের নাম উল্লেখ করে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১।

তিনি আরও জানান, মামলা দায়ের করার পর থেকে আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে আসছে। মামলা তুলে নিতে তারা কখনও বাড়িতে এসে, কখনও মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে বাড়িছাড়া করার হুমকিও দেওয়া হচ্ছে। বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয়েছে। চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটছে। এ অবস্থায় আসামিদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মামলা হয়েছে, আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রত্যাহারে বাদিকে হুমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar