1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৯ বছর পালিয়েও শেষ রক্ষা মিলল না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লালের - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯ বছর পালিয়েও শেষ রক্ষা মিলল না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লালের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪৩২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ নিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর খুলনা র‍্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে বেল্লাল ফরাজি।

বেল্লাল ফরাজি মোরেলগঞ্জ উপজেলার পূর্ব-বহরবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির ছেলে।গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র‍্যাব-সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

খুলনা র‍্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার (১০ মে) বিকেলে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, ২০০৩ সালের ১৫ জুলাই মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরধরে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে এলো-পাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ২০১৪ সালের ২৬ জুন বেল্লাল ফরাজিকে ফাঁসির আদেশসহ অন্যান্য আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

বিষয়টি খুলান র‍্যাব-৬ এর নজরে আসলে র‍্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

এর পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেল্লাল ফরাজিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, র‍্যাব সদস্যদের সাথে আমাদের সার্বক্ষণিক তথ্য আদান- প্রদান চলছিল। আসামিকে আগামিকাল কোর্টে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar