1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে পত্রিকার হকার ও তার ছেলেকে বাইসাইকেল উপহার দিলেন রিক্সাচালক তারা মিয়া - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দুর্গাপুরে পত্রিকার হকার ও তার ছেলেকে বাইসাইকেল উপহার দিলেন রিক্সাচালক তারা মিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৭২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

 রাজেশ গৌড়,দুর্গাপুর,প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরের পত্রিকার হকার সুজিত সাহা ও   তার ছেলে নিরব সাহাকে বাইসাইকেল উপহার দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। রোববার  সকালে পৌর শহরের প্রেসক্লাব চত্বরে হকার সুজিত সাহার  হাতে দুটি বাইসাইকেলের চাবি তুলে দেন  তারা মিয়া।

এ সময়  উপস্থিত ছিলেন  মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক,সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।

হকার সুজিত সাহা দীর্ঘ ২০ বছর যাবত উপজেলার বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সাইকেল পেয়ে রিক্সাচালক তারা মিয়াকে ধন্যবাদ জানান হকার সুজিত ।

রিকশা চালক তারা মিয়া বলেন,  সুজিত দা অনেক দিন যাবত একটি পুরাতন বাইসাইকেল দিয়ে পত্রিকা বিক্রি করছে।  বিষয়টি আমি দেখতে পেয়ে তাঁকে বাই সাইকেল দিলাম এবং  পাশাপাশি তার ছেলে যাতে প্রতিদিন  সাইকেল চালিয়ে বিদ্যালয়ে সময়মতো যেতে পারে সেজন্য তাঁকেও একটি বাইসাইকেল উপহার দিলাম। এ ধরনের সহায়তা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা মিয়া।

রিকশা চালক তারা মিয়া  দীর্ঘ সাত বছর ধরে রিকশা চালানোর উপার্জন থেকে প্রতি দিন কিছু কিছু টাকা জমিয়ে মাস শেষে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের খাতা, কলম, পেনসিলসহ শিক্ষা উপকরণ বিতরণ করে। ছোটবেলায় টাকার অভাবে পড়াশুনা করতে পারেননি বিধায় প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। মাঝে মাঝে তিনি অসহায় মানুষদের  সাহায্য সহযোগিতা করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar