1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শায় জমিজমা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শার্শায় জমিজমা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩২৬ জন খবরটি পড়েছেন

শার্শা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মগর আলী (৬৪) খুন হয়েছে ।

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কাগজপুকুর বাজারে মগর আলীর সঙ্গে তার ভাই আরব আলীর বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ভাতিজা হারুনের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

নিহত মগর আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা।

হামলায় আহত অন্যরা হলেন- নিহত মগর আলীর ছেলে হাসান আলী ও তার পৌত্র ইয়াসিন। ইয়াসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিন জানান, বেনাপোল থেকে অস্ত্রের আঘাত নিয়ে চারজন এসেছেন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুঁইয়া জানান, হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar