1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় ১০ কোটি টাকার সোনার বারসহ ১ জন আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চৌগাছায় ১০ কোটি টাকার সোনার বারসহ ১ জন আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৮০ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

চৌগাছা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজিবি যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে।  

আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২০ মে) সকালে তাকে আটক করা হয়।

জব্দকৃত সোনার ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১০ কোটি টাকার উর্দ্ধে।  

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. ক. শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে গোপন সূত্রে সোনার বার পাচারকারীর বিষয়টি জানতে পেরে  তিনি তাৎক্ষণিক শাহজাদপুর বিওপির টহলদলের সদস্যদের নিয়ে চৌগাছার কাবিলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার ওপর কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষভাবে লুকিয়ে রাখা এ সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ১২৪টি সোনার বারের ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম, যার মূল্য আনুমানিক ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, এ ঘটনায় শুক্রবার মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar