1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের বাঘারপাড়ায় মসজিদের পেছন থেকে ৬টি বোমা উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরের বাঘারপাড়ায় মসজিদের পেছন থেকে ৬টি বোমা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৪৭ জন খবরটি পড়েছেন

খাজুরা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) বেলা ১১টার দিকে রায়পুর ইউনিয়নের দর্গাহপুর ছব্বারের মোড়ে পাঞ্জেগানা মসজিদের পেছন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এতে মসজিদের মুসল্লি ও মোড়ের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শী মসজিদ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত বৃদ্ধ সবদুল শেখ জানান, সকালে মসজিদের পিছনে বাগান পরিস্কার করতে গিয়ে বোমাসদৃশ বস্তু দেখেন। এ সময় তিনি মসজিদের পাশের রড-সিমেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে তা দেখান। আলমগীর তাৎক্ষণিক মুঠোফোনে রায়পুর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রায়পুর ফাঁড়ি ও থানা পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ওসি ফিরোজ উদ্দীন জানান, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপ মোড়ানো ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বোমার উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পানিতে রেখে প্রাথমিকভাবে বোমাগুলো নিষ্কিয় করা হয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar