1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় চেয়ারম্যান পুত্রসহ ৪জন ফেনসিডিলসহ আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ায় চেয়ারম্যান পুত্রসহ ৪জন ফেনসিডিলসহ আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৭৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদারের পুত্র কুতুব হোসেনসহ( (২১) চার জনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাত ১১ টার সময় বেনাপোল পোর্ট থানার ছোট আচঁড়া মোড়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

মামলার অন্য আসামীরা হলো বাঘারপাড়ার উপজেলার রোস্তমপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে বনি আমিন , পাকেরআলী গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে সরাফত হোসেন, সদর উপজেলার হামিদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আবু বক্কার শোভন পিয়াস ।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তা এসআই রইচ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে অবস্থান করছিলেন। বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের চোরের রাস্তার ইদুলের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে পোর্ট থানায় মামলা হয়েছে। যার নম্বর ২৩।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামী বাঘারপাড়া বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যানের ছেলে কুতুব হোসেন, পাকের আলি গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে সরাফত হোসেন (২৪), রোস্তমপুরের বাবুল হোসেনের ছেলে বনি আমিন (২৭) এবং সদর উপজেলার হামিদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে বাকির হোসেন বেনাপোল বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের চোরের রাস্তার ইদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। তখন তাদের ধাওয়া করে ১৬ বোতল ফেনসিডিল সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, চার জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। রোববার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar