1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকার আইন অমান্য করায় জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকার আইন অমান্য করায় জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩১৬ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট বাজারে ভোক্তা অধিকার আইন অমান্য করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে ২টা পযর্ন্ত থানাহাট বাজারে অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। অভিযানে ফজর আলী স্টোরের মালিক জুয়েল রানাকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে তুলে ফেলার অপরাধে ১০হাজার টাকা এবং একই বাজারের মন্টু স্টোরের মালিক মোস্তাফিজুর রহমান মন্টুকে যথাযথভাবে তেল বিক্রয় না করে অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৫হাজার টাকা জরিমানা করেন।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, দুটি দোকান থেকে উদ্ধারকৃত পূর্বের দামের মোট ১৪৩লিটার তেল গায়ের দামে সাধারণ ভোক্তার নিকট বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ঐ সকল দোকানিকে সতর্ক করে দেওয়া হয় যাতে আগামীতে তারা আর কোনও দিন ভোক্তা অধিকার লঙ্ঘন না করে। তিনি আরো বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। আমরা ভোক্তাদের অধিকার রক্ষায় ও দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কুড়িগ্রাম জেলার সব স্থানে অভিযান পরিচালনা করে থাকি। এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar