1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশাশুনিতে মুদি ও ঘের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আশাশুনিতে মুদি ও ঘের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৮২ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলার আশাশুনিতে সালাম সরদার (৬০) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে শ্রীউলা গ্রামের একটি পুকুরের পাশে গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঘের ও মুদি ব্যবসায়ী সালাম সরদার (৬০) শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।

স্থানীয়দের ধারণা, শ্বাসরোধে হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে।

নিহত সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তার ভাই ৩০ বছর কালীগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছে। একটি মুদি দোকান পরিচালনার পাশাপাশি ঘেরের ব্যবসা করতেন। বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সকালে খবর পাই শ্রীউলা গ্রামের একটি পুকুরের পাশে গাছের ডালে বড় ভাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাইয়ের পা মাটির সঙ্গে রয়েছে।

তিনি আরো বলেন, দড়ি দিয়ে আত্মহত্যা করলে পা মাটিতে থাকার কথা নয়। জিহ্বা মুখের ভেতর থাকবে কেন? ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছে ঝুঁলিয়ে দিয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar