1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফুলবাড়ীতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৫১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক মাদক ব্যবসায়ীর নাম হাসেন আলী (৫৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্ততপুর গ্রামের বাসিন্দা মৃত গমির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান এর নেতৃত্বে এসআই রাহাত আলম, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই এনামুল হক, এএসআই আনোয়ারুল হক, এএসআই দীপেশ চন্দ্র রায়, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর (মন্ডলটারী) গ্রামস্থ জনৈক নুর ইসলাম এর বাড়ীর সামনে কাচা রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হাসেন আলী (৫৫) কে ২৪৮ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে,পদোন্নতি পেয়ে ফুলবাড়ী থানায় যোগদান করেন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে ফজলুর রহমান। তিনি যোগদান করেই বিভিন্নরকম অভিযান চালিয়ে বেশ কিছু মাদক সহ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar