1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে কথা-কাটাকাটির কলেজ ছাত্র জেরে খুন! - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কুড়িগ্রামে কথা-কাটাকাটির কলেজ ছাত্র জেরে খুন!

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৭৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান।। কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি কারখানা এলাকায় কথা-কাটাকাটির জেরে বাঈজিদ ইসলাম বাপ্পী (২২) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার(৩০ মে) দুপুর আড়াইটার দিকে সহকর্মী খোকন মিয়ার (২২) সাথে কথা কাটাকাটির জেরে এ হত্যাকান্ড ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত বাঈজিদ ইসলাম বাপ্পী শহরের পুরাতন রেল স্টেশনের চৌধুরীপাড়া এলাকার মোঃ খাদেম আলীর পুত্র।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, পৌরসভাধীন জলিল বিড়ি কারখানার অভ্যন্তরে কাজ ভাগাভাগি নিয়ে দুইজন শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে বিড়ি শ্রমিক খোকন মিয়া কাচি দিয়ে বাঈজিদ ইসলাম বাপ্পীর ঘাড়ে আঘাত করে। এতে গুরুতরভাবে জখম হয় বাপ্পী। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত বাপ্পী কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, ঘটনার পর পলাতক আসামী খোকন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে। সে পৌরসভাধীন সওদাগরপাড়া মাটিকাটা মোড়ের বোবা নজরুল ওরফে নজির হোসেনের ছেলে। বাপ্পীর মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালে সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠান হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar