বাঘারপাড়া প্রতিনিধি।। যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে প্রায় ১ লাখ টাকার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকার চিত্রা নদীতে অভিযান চালিয়ে জাল বিনষ্ট করেন উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জানা গেছে, উপজেলার পাইকপাড়া এলাকায় চিত্রা নদীতে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের একটি টিম। অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের ২০ টি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা জানিয়েছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে রেণু ও ডিমওয়ালা মাছ শিকার করায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে থানার উপ পরিদর্শক সজল বিশ্বাসসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।