1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনার বার উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনার বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ২১৫ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেটকার থেকে ১৩ কোটি ৫৮ লাখ ৮০  টাকা মূল্যের ১৩৫ পিস সোনার বারসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   

আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিউর রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুরের উত্তর মতলব থানার ঢাকুরিয়া গ্রামের রশিদ মিয়াজীর ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে শাহাজালাল, মাদারীপুর সদর উপজেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিঝমিঝি পূর্ব পাড়া গ্রামের অলিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল আলম রাব্বি।

মঙ্গলবার বিকাল চারটায় যশোর ৪৯ ব্যাটেলিয়ানের লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১ জুন) দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর প্রাথমিক স্কুলের সামনে তিনটি  প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলোর ওজন ১৫ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

যশোরস্থ ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ৩টি প্রাইভেটকারযোগে সোনার চালান বেনাপোল সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বিজিবির একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুর একটার দিকে ওই তিনটি প্রাইভেটকারের গতিরোধ করে বিজিবি সদস্যরা। এরপর প্রাইভেটকার ৩টি তল্লাশি করে মোট ১৩৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারে চালকসহ ৬ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী আরো জানান, সোনার বারগুলো প্রাইভেটকারের সম্মুখভাগে অভিনব কায়দায় প্রস্তুতকৃত বিশেষ বক্সে বহন করা হচ্ছিলো। আটককৃতদের সোনার বারগুলো সীমান্ত এলাকায় পৌঁছে দিয়ে ডলার নিয়ে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিলো।

সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি। মঙ্গলবার দিনগত রাত তিনটার সময় বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই সোনা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar