এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে জেলার ভূরুঙ্গামারী উপজেলার মইদাম সীমান্তের নোম্যান্সল্যান্ডের একটি বাড়ি থেকে ধান কিনে ফেরার পথে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (৪ জুন) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাকে নিয়ে যায়। আটক ওই ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সীমান্তের নোম্যান্সল্যান্ডের কাছে একটি বাড়ি থেকে ধান কিনে বস্তাসহ আসছিলেন। এ সময় ভারতের দিঘলটারী বিএসএফের টহল দল তাকে আটক করে। তিনি বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে ।
বিজিবি সুত্রে জানা যায় , মইদাম বিওপির আন্তর্জাতিক সিমানা পিলারের কাছে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা কামাল হোসেনকে ধরে নিয়ে যায়। বিএসএফের হেফাজতে থাকা বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে বিজিবি।
বিজিবির কুড়িগ্রাম-২২ ক্যাম্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিম জানিয়েছেন, ওই ব্যক্তি নিজে ভারতের সীমান্তে চলে গেছে। বিএসএফের যোগাযোগ করা হয়েছে। তাকে আনার প্রক্রিয়া চলছে।