1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতিপক্ষের হামলায় যশোরে যুবক খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতিপক্ষের হামলায় যশোরে যুবক খুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২১০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিপক্ষের হামলায় যশোরে এক যুবক খুন হয়েছেন। নিহত অপু( ২৫) জেলার খালধার রোডের হাবিবুর রহমান হবির ছেলে।

আজ মঙ্গলবার(৭ জুন) সকালে স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে অপুকে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬ টায় অপু রিকশাযোগে যশোরের মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে তারই পরিচিত ৫/৭ জনের একটি উঠতি সন্ত্রাসী দল তার গতিরোধ করে। প্রথমে বাকবিতণ্ডা ও পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশের ড্রেনে পড়ে যান।

তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল  ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই থানার সেকেন্ড অফিসার এসআই আ খ ম মনিরুজ্জামান ওই এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে নিহত অপুর নামে থানায় কয়েকটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar