1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গলায় ফাঁস লাগিয়ে ফাঁসির আসামির আত্মহত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গলায় ফাঁস লাগিয়ে ফাঁসির আসামির আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩১৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ফাঁসির আসামি। মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

আসামি মাদারীপুরের শিবচর থানার উতরাইল এলাকার আনোয়ার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩১)। ওই কারাগারে তার কয়েদি নং-৫০৪৫/এ। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডেমরা থানায় ১২(০১)১৯ নং মামলায় গ্রেফতার হন গোলাম মোস্তফা। পরে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর ২০২১ সালের ১১ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হতে এ কারাগারে পাঠানো হয়। তিনি কনডেম সেলে বন্দি ছিল।

মঙ্গলবার বিকেলে বাথরুমের ভেতর গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় প্যান্টের ডুরি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোলাম মোস্তফা। এসময় তার সঙ্গে থাকা আরও দুই বন্দি ও কয়েদি তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাংলা নিউজ/সমকাল

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar