1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের পোনা ধরার অভিযোগে নৌকা,জালসহ ১২ জেলে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সুন্দরবনের পোনা ধরার অভিযোগে নৌকা,জালসহ ১২ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২২০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানার আড়াইবেকী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে রেনু পোনা ধরার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে বনবিভাগ। ৮ মে বুধবার রাতে শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিনটানার আড়াইবেকী এলাকায় নিয়মিত টহলকালে বনরক্ষীরা ৪টি ডিঙ্গি নৌকা দেখতে পায়। পরে, শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা চারিদিক ঘিরে সুকৌশলে তাদেরকে আটক করে। এসময় জেলেদের ৪টি ডিঙ্গি নৌকা, ৮টি নেট জাল, ৪টি সোলার প্যানেল ও ৪টি ব্যাটারী জব্দ করে।

আটককৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সফি জোমাদ্দারের পুত্র মালেক জোমাদ্দার (৪৬), আঃ মান্নান হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার (৩৫), মহসিন হাওলাদারের পুত্র সগির হাওলাদার (৩২), আঃ সত্তার জোমাদ্দারের পুত্র মালেক জোমাদ্দার (৫০), কাদের হাওলাদারের পুত্র জলিল হাওলাদার (৪৫), হাসেম হাওলাদারের পুত্র সাদ্দাম হাওলাদার (৩২), খলিলুর হাওলাদারের পুত্র সিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮), হাসান পহলানের পুত্র আব্দুল হালিম (৪০), উত্তর সাউথখালী গ্রামের হাকিম শেখের পুত্র হাবিব শেখ (৫০) ও শরণখোলা গ্রামের ইজম্বর হাওলাদারের পুত্র নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার (৫৮)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনের ৬৪ ধারায় মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar