1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নোমানীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার-বিচার দাবি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নোমানীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার-বিচার দাবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৯১ জন খবরটি পড়েছেন
নোমানীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার-বিচার দাবি

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার, সাগর-রুণীসহ সকল হত্যার বিচার এবং সংবাদযোদ্ধা মামুনুর রশীদ নোমানীর উপর হামলাকারীদের অনতিবিলেম্ব গ্রেফতার ও বিচারের দাবিতে অনলাইন প্রেস ইউনিটির প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক, সংবাদপত্র পরিষদের সহ-সভাপতি ও প্রেস ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজান রহমান, প্রেস ইউনিটির সদস্য আল আমিন মুন্না, মেহেন্দিগঞ্জ টাইমস-এর সম্পাদক রুবেল তালুকদার, বাদল দাস, মিজানুর রহমান, মো. তুহিন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নোমানী নির্ভীক সংবাদযোদ্ধা হিসেবে বরিশালে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তার উপর এমন ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে এভাবেই একের পর এক হামলা চলতে থাকবে সংবাদযোদ্ধাদের উপর। যা আমরা কেউ চাই না। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করা না হলে যে কেউ যখন তখন মিথ্যে মামলায় আমাদের সংবাদযোদ্ধাদেরকে হয়রানী করবে; অতএব, যত দ্রুত সম্ভব এই আইন সংস্কার করুন।

উল্লেখ্য, সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০০৯ সালে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের মধ্য দিয়ে এগিয়ে চলা অনলাইন প্রেস ইউনিটির কার্যক্রমকে আরো গতিশীল করতে সারাদেশে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। আগ্রহী সংবাদযোদ্ধাগণ নাম-ঠিকানা-কর্মরত গণমাধ্যমের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করুন-০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar