1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণের টেন্ডার ২০১৮সালে হলেও এতোদিন কাজ না করে রংপুরের ঠিকাদার সেলিম গড়িমসি করে আসছিলেন। ২০১৮সালের কাজ ২০২২ সালে শুরু করলেও সেখানে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়। বাউন্ডারি ওয়াল নির্মাণে নতুন করে পিলার করার কথা থাকলেও পুরাতন পিলারের উপরেই নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার সেলিমের ম্যানেজার সুজন মিয়া।

শনিবার ১৮ জুন দুপুর ১ঃ১৫ ঘটিকায় স্থানীয় যুবক এস এম সোহেল সহ এলাকাবাসী তাদের এই অনিয়ম দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এলাকাবাসীর চাপের মুখে ম্যানেজার সুজন স্থানীয় জনগন কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি দিয়ে কাজ বন্ধ করে দেন।

এবিষয়ে সাংবাদিক মুল ঠিকাদার সেলিম কে ফোনে ঘটনা জানতে চাইলে তিনি বলেন কাজটি ২০১৮ সালের দরপত্রের নেওয়া। তখনকার নির্মাণ ব্যয় আর এখনকার নির্মাণ ব্যয় বহুগুন বৃদ্ধি পেয়েছে। তাই কাজের ত্রুটি হওয়া স্বাভাবিক। আপনাদের কাজ পছন্দ না হলে বাউন্ডারি ওয়াল ভেঙে দিন নতুন করে আবার করা হবে।

জানতে চাইলে, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar