1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রীকে ছাড়িয়ে নেয়ায় শ্বশুর কে কুপিয়ে খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্ত্রীকে ছাড়িয়ে নেয়ায় শ্বশুর কে কুপিয়ে খুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২২৯ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত একটার দিকে উপজলার মাটিকোমড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতর নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজলার মাটিকোমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে ও পেশায় একজন কৃষক।

মাটিকোমড়া গ্রামের আক্তার হোসেন সরদার জানান, তার বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে তারই খালাতো ভাই কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নর বরেয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আপন খালাত ভাই সালাহউদ্দিনের দু’ বছর আগে বিয়ে হয়। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার শালিস হয়েছে। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় গত ১৪ দিন আগে শিল্পীক বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন গত রবিবার ও সোমবার গভীর রাতে তাদের (আক্তার) বাড়ির পাশ ঘোরাঘুরি করতো। কখনো তাকে গাছের উপর উঠে বসে থাকতে দেখা গেছে।

আক্তার হোসেন অভিযাগ করে বলেন, মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে নিজের ঘরের বারান্দায় মশারী টানিয়ে ঘুমিয়ে পড়েন তার ভাই আজগার। দিবাগত রাত একটার দিকে আগে থেকে ওত পেতে থাকা সালাহউদ্দিন ঘুমন্ত অবস্থায় মশারির উপর দিয়ে আজগার আলীকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। ভাইয়ের চিৎকারে তিনিসহ স্থানীয়রা ছুঁটে এসে আজগার আলীকে রাত সোয়া দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান ভর্তি না নেওয়ায় বুধবার ভোর সোয়া চারটার দিকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে জরুরী বিভাগে চিকিৎসা চলাকালিন ভোর ৫টার দিকে আজগার আলী মারা যান। খুলনা ২৫০ শয্যা হাসপাতাল ময়না তদন্ত শেষে বিকেলে লাশ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, পূর্ব পরিকল্পিতভাবে শ্বশুরকে হত্যার পর সালাহউদ্দিন ভারতে পালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগে থেকে ভিসা প্রস্তুত করে রেখেছে। যে কোন সময় সে ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এ ব্যাপারে সালাহউদ্দিনের (২৫) সঙ্গে যোগাযাগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠোনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar