1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ঋণ পাশ না হওয়ায় টিসিসি সভাপতির মাঠকর্মীকে মারপিট - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ায় ঋণ পাশ না হওয়ায় টিসিসি সভাপতির মাঠকর্মীকে মারপিট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় কৃষক সমবায় সমিতির (টিসিসি) সভাপতি মুন্সি মোহাম্মদ বাহার উদ্দিনের বিরুদ্ধে বিআরডিবি’র মাঠ সহকারী জুয়েল ইসলামকে মারপিট করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই মাঠ সহকারী। মারপিটের শিকার জুয়েল ইসলাম জানিয়েছেন, সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির (সদাবিক) প্রকল্পে তিনি দির্ঘদিন চাকুরী করছেন। বেশ কয়েকদিন ধরে কৃষক সমবায় সমিতির সভাপতি মুন্সি মোহাম্মদ বাহার উদ্দিন ৩ লাখ টাকা ঋণের জন্য প্রস্তাব করেন। ঋণ পাশ হতে দেরি হওয়ায় বুধবার দুপুরে মুঠোফোনে কল করে হুমকি দেন। কিছুক্ষণ পরে বিআরডিবি অফিসে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই মুন্সি মোহাম্মদ বাহার উদ্দিন আমাকে মারপিট করে আহত করেন। পরে সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের বিষয় অস্বীকার করে কৃষক সমবায় সমিতির সভাপতি মুন্সি মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, এধরণের কোনো ঘটনা ঘটেনি। সামান্য বাক বিতন্ডা হয়েছে মাত্র ।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) হাসান ইমাম বলেন, বিষয়টি স্থানীয়সহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানিয়েছেন, ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে
ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar